1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ইউপি সদস‍্যের অপসারণের দাবীতে গ্রামবাসীর বিক্ষোভ।

রাজিব হোসেন জয়। দাউদকান্দি ( কুমিল্লা ) প্রতিনিধিঃ

 

 

রাজিব হোসেন জয়। দাউদকান্দি ( কুমিল্লা ) প্রতিনিধিঃ

 

কুমিল্লার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ৮ নং ওয়ার্ড ইউপি সদস‍্য নাজমূল হোসেন নাজমুল এর অনৈতিক কর্মকান্ডের বিরুদ্বে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ে প্রাঙ্গনে এলাকার শত-শত নারী পুরুষ নাইমূল মেম্বারের বিরুদ্বে বিক্ষোভ করেন। এ সময় তারা প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন।

বিক্ষুদ্ধ এলাকাবাসীর অভিযোগ,জম্ম ও মূত‍্যু সদন করতে নাজমুল মেম্বারকে এক হাজার টাকা ঘুষ দিতে হয়। এছাড়াও জমি দখল,বিচারের নামে ঘুষ গ্রহন,অত‍্যাচার ও নির্যাতনে অতিষ্ট তারা।

সালমা আত্তার নামে এক মহিলা দাবী করেন, নাজমুল মেম্বারের ভয়ে আমরা ঢাকায় পালিয়ে থাকি। গ্রামের বাড়ী আসলে আমাদের প্রাণভয়ে থাকতে হয়। তিনি প্রশ্ন রাখেন, কতদিন আমরা পালিয়ে থাকতে পারি। আমাদের জমিজমা সব তারা দখল করে আছে। আমরা এর সমাধান চাই।

 

প্রবাস ফেরত রিজভী নামে আরেক যুবক বলেন,তার কাছ থেকে নাজমুল মেম্বার পঞ্চাশ টাকা চাঁদা দাবি করে। অন‍্যথায় মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় নাজমুল। তিনি নাজমুলকে ইউপি সদস‍্য পদ থেকে অপসারণ করার জোর দাবি জানান।

 

হাবিবুর রহমান নামে এক গ্রামবাসী বলেন,নাজমুল মেম্বাররা আট ভাই। এরা এলাকার প্রভাবশালী লোক। এদের অত‍্যাচারে গ্রামবাসী। এদের অত‍্যাচারে আজ অনেকেই প্রাণভয়ে গ্রাম ছাড়া। নাজমুল মেম্বারকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

 

এলাকাবাসীরা জানান, যত দ্রত সম্ভব দূর্নীতিবাজ,সন্ত্রাসী মেম্ভার নাজমুলকে অপসারণ করে মানুষকে এই অপশত্তির রাুহুমুত্ত করতে হবে।

 

এদিকে অভিযুত্ত ইউপি সদস‍্য নাজমুল হোসেন নাইমূল তার বিরুদ্বে আনীত অভিযোগ মিথ‍্যা বলে দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller