রাজিব হোসেন জয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
দাউদকান্দিতে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে অত্যাধুনিক সেচ ও পানি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ক এলিংসসন কোম্পানির উদ্যোগে কৃষিক্ষেত্রে ভূগর্ভে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় পানি সংরক্ষণ করে খরা মৌসুমেও পানি নিষ্কাসন ব্যবস্থার সঠিক ব্যবহার ও উচ্চফলনসহায়ক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্ব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইলিংকসন কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট জুলফিকার আলী,উপজেলা কৃষি কর্মকর্তা বিপুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো.রকিবউদ্দীন রকিব, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা,পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন, খাজা প্রধান প্রমুখ।