1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ময়মনসিংহে তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহারুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মেঘাহালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত আজহারুল ইসলাম ঐ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে ধান খেতে পানি দেওয়ার জন্য বাড়ির পাশে সলঙ্গা ও পাঁচখালী মাঠে যায়, পানির মোটরের সংযোগে সমস্যার কারণে বাড়ি ফিরে যন্ত্রপাতি নিয়ে আবার মোটর ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্বার্শবর্তী ধান খেতে ছিটকে পড়ে। আজহারুলের বাড়ি ফিরতে দেরি দেখে তার বাবা খোঁজ করতে মেশিন ঘরে গিয়ে না পেয়ে রাতে ফিরে আসে। শনিবার সকালে আবার গিয়ে ধান খেতে তার মৃতদেহ দেখতে পায়।

উল্লেখ্য যে, আজহারুল ৪ ভাইয়ের মাঝে দ্বিতীয়। মাত্র ২৭ দিন আগে তা স্ত্রী সন্তান প্রসব করেছে। তিনি এখনো বাহিরকান্দা বাবার বাড়িতে। এ দুর্ঘনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানভীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী ও নেতৃবৃন্দের অনুরোধে পিতার ইচ্ছেয় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller