1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের সদস্য নজরুল ইসলামের মৃত্যুতে দোয়া মাহফিল

রিপোর্টার

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের সম্মানিত সদস্য ও মধুপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কৃষি প্রকৌশলী নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক আবদুল হাকিম, দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও দৈনিক ইনকিলাবের রিজনাল চিফ শামসুল আলম খান, সমিতির আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সদস্য সচিব এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ, সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা সুরুজ, অধ্যাপক কামরুজ্জামান, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা মরহুম নজরুল ইসলামের কর্মময় জীবন ও মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, নজরুল ইসলাম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা, যিনি কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তার মৃত্যু সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বক্তারা আরও উল্লেখ করেন, তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার আদর্শ ও কর্মস্পৃহা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller