1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

কুমিল্লার সমাবেশস্থলের মাঠে জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতাকর্মীরা

রিপোর্টার

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল ঐতিহাসিক টাউন হল মাঠে জুমার নামাজ আদায় করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা দেড়টায় তাঁরা মাঠে জুমার নামাজ আদায় করেন। বৃহস্পতিবার থেকে ওই সমাবেশস্থলে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অবস্থান করছেন। জুমার নামাজের জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলার নেতা-কর্মীরা। নামাজ শেষে আগামীকাল শনিবারের বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, নগরীর কেন্দ্রীয় মসজিদ কান্দিরপাড় সহ সবকটি মসজিদেই জুমার জামাতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। এছাড়া সমাবেশস্থল টাউন হল মাঠে নেতাকর্মীদের অংশগ্রহণে জুমার এ নামাজ আদায় করা হয়। এতে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকে আগত নেতা-কর্মীরাও এতে শরিক হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller