জিংলাতলী তে ছাত্রলীগের উদ্যেগে প্রান্তিক কৃষক মজিদ মিয়ার ২০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়ে আসা হয়।আজ শনিবার উত্তপ্ত রৌদ্রে পুড়ে এই কাজ সম্পাদন করেন জিংলাতলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।এই সময় দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মীরা বলেন পুরো মৌসুম জুড়ে অসহায় কৃষকের পাশে থেকে কাজ করে যাবে জিংলাতলী ইউনিয়ন শাখা ছাত্রলীগ।এই সময় উপস্থিত ছিলেন জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ইকরাম ১নং আহ্বায়ক সদস্য শাফিন মোল্লা, ছাত্রলীগ নেতা ,রিফাত,রাব্বি ইমন, সাকিব সহ আরও অনেকে।।