1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন 

রিপোর্টার

মোঃ খলিলুর রহমানঃ 

ময়মনসিংহের ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্ণিং বডি নির্বাচন রবিবার (১৯ এপ্রিল) সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভাবে অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয। এতে ৫১৯ জন ভোটারের মাঝে ১৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে ইবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ে অভিভাবক সদস্য পদে চেয়ার প্রতিক নিয়ে মোঃ আব্দুল আজিজ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন (বৈদ্যুতিক ফ্যান) পেয়েছেন ৫১ ভোট এবং আব্দুল হালিম (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৩৪ ভোট।
আলিম ও ফাজিল পর্যায়ে অভিভাবক সদস্য পদে বই প্রতিক নিয়ে একেএম নজরুল ইসলাম ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হাসান (দোয়াত কলম) পেয়েছেন ৭১ ভোট।
ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্ণিং বডি নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক এবং পোলিং অফিসার ছিলেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা ও প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম।
কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ জয়নাল আবেদীন বলেন, সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller