1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহে আসন্ন ২০২৬ সালের এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ময়মনসিংহের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র সরবরাহ ও সংরক্ষণ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং নকল প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এর পক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব লুৎফুন নাহার। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব। কোনোভাবেই প্রশ্নফাঁস, নকল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সকল সংশ্লিষ্টকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় জানানো হয়, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। এছাড়া পরীক্ষার সময় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কেন্দ্র সচিবদেরও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় যাতে তারা যথাযথভাবে পরীক্ষা পরিচালনা করতে পারেন।

এছাড়া প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় মেনে চলা এবং পরীক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller