1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহ বোর্ডে আইসিটি-ইংরেজিতে ফেল বেশি 

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

এবারের এইচএসসি পরীক্ষায় আইসিটি এবং ইংরেজি বিষয়ে বেশির ভাগ পরীক্ষার্থী ফেল করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বোর্ড কার্যালয়ে এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রফেসর মো. আবু তাহের বলেন, আইসিটি ও ইংরেজিতে পাসের হার কমেছে। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আমরা মতবিনিময় করব। যেন এ বিষয়গুলোতে শিক্ষার্থীদের ভালো করে পাঠদান করে পাসের ব্যবস্থা করা যায়। সেইসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তুলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। এছাড়াও বোর্ডের পক্ষ থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করা হবে।

প্রকাশিত ফল থেকে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের ২৯৫টি প্রতিষ্ঠানের অধীনে ফরম পূরণ করেছিলেন ৭৮ হাজার ৯২০ জন শিক্ষার্থী। তবে  পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ৬২১ জন। এর মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ৬৯ জন। পাসের হার ৬৩.২২ শতাংশ। ফেল করেছেন ২৮ হাজার ৫৫২ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ১০৯ জন ও মেয়ে ২ হাজার ৭১৭ জন। ফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে রয়েছেন মেয়েরা। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৪৪ শতাংশ। এবার পাশের হার কমেছে ৭ দশমিক ২২ শতাংশ।

এছাড়াও ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন এবং চারটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামসুল ইসলামসহ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller