মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানে আবেগঘন আয়োজন, যেখানে একজন শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবন, অবদান এবং স্মৃতিকে স্মরণ করে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ, উপহার প্রদান এবং আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ গভনিং বডির সভাপতি সাদিয়া ইসলাম সীমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষককে হতে হবে সৎ , নিষ্ঠাবান ,কর্তব্যপরায়ন সর্বোপরি শিক্ষাবান্ধব।
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমের সভাপতিত্বে ও কলেজের সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক মো:শাফায়েত জামিল সাজুর মনোমুগ্ধকর সঞ্চালনায় মো: হাফিজুর রহমানের আবেগঘন বিদায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোঃ আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সদস্য ও কলেজ গভর্নিং বডির সদস্য জুয়েল হাসান, গভর্নিং বডির সদস্য সুলতান মৃদাসহ শিক্ষকগণ।
সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে কয়েকজন সহকর্মী বলেন,
স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না।