1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ফুলপুরে আকস্মিক স্কুল ঢুকে ক্লাস নিলেন এসিল্যান্ড শফিকুল, উপস্থিতরা হতবাক

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ 

ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার (২১ এপ্রিল) সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এসময় তিনি আকস্মিক ভাবে কেন্দ্রের পাশেই একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েন। সেখানে গিয়ে হঠাৎ শ্রেণীকক্ষে প্রবেশ করে পাঠদান সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে শুরু করেন আলোচনা। এক পর্যায়ে কয়েকটি বিষয়ের ক্লাস নেন তিনি এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে কিছুটা সময়। এতে হতবাক হয়ে যান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হঠাৎ করে শ্রেণী কক্ষে ঢুকে ক্লাস নিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন।
এ ব্যাপারে স্থানীয় কয়েকজন বলেন ‘তদারকির পাশাপাশি এসিল্যান্ড স্যারের ক্লাস নেয়ার বিষয়টি শিক্ষার্থীসহ সকলের কাছে খুব ভালো লেগেছে। এ ধরনের ব্যতিক্রম বিষয়টিকে আমরা স্বাগত জানাই।
এছাড়াও তিনি সিংহেশ্বর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller