1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ফুলপুরে বিজয় দিবস উদযাপনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, পৌরসভা একাদশ বিজয়ী

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ 
ময়মনসিংহের ফুলপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফুলপুর উপজেলা প্রশাসন ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করেছে। কর্মসূচীর মাঝে রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় ছিলো উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ। ফুলপুর মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপভোগ্য এই ম্যাচ নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে উপজেলা প্রশাসন একাদশকে ১-৩ গোলে হারিয়ে পৌরসভা একাদশ বিজয়ী হয়।
উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এর প্রীতি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আমজাদ সরকার, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller