প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৫:৫৬ পি.এম
ফুলপুরে বিজয় দিবস উদযাপনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, পৌরসভা একাদশ বিজয়ী

মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফুলপুর উপজেলা প্রশাসন ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করেছে। কর্মসূচীর মাঝে রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় ছিলো উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ। ফুলপুর মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপভোগ্য এই ম্যাচ নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে উপজেলা প্রশাসন একাদশকে ১-৩ গোলে হারিয়ে পৌরসভা একাদশ বিজয়ী হয়।

উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এর প্রীতি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আমজাদ সরকার, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি।
Copyright © 2022 দৈনিক ভোরের খড়িয়া. সম্পাদক ও প্রকাশক: মোঃ খলিলুর রহমান, নির্বাহী সম্পাদক: তাসনোভা নাছরিন নিশু, বার্তা সম্পাদক: শাকিব মিয়া