1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ফুলপুরে ৫৪’তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

রিপোর্টার

মোঃ খলিলুর রহমানঃ 

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৪’তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ করা হয়।

৫৪’তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জুয়েল হাসান, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেন, কাতুলী ফাযিল মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী খোকনসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কাজিয়াকান্দা কামিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম। খেলা পরিচালনা করেন বিভিন্ন স্কুল ও মাদরাসার শরীর চর্চা শিক্ষকগণ।

প্রধান অতিথি সাদিয়া ইসলাম সীমা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিষ্ঠান পর্যায়ে খেলাধুলা চালু থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা, খেলাধুলার ও শরীরচর্চা করাতে হবে। ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের আহব্বান এবং সেইসাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত খেলাধুলা চালু রাখতে ক্রীড়া শিক্ষকদের অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller