মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন বুধবার (১ মে) অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আমেজে সকাল থেকে ভোটাররা উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে মোঃ সানোয়ার হোসেন খান ৩৮৫ ভোট, মোঃ লুৎফর রহমান ७०৭ ভোট, মোঃ হানিফ উদ্দিন ২৯৪ ভোট ও মোঃ আজিজুল হক ২৪৫ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোঃ সানোয়ার হোসেন খান।
গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, মোঃ কামাল হোসেন (১০৯ ভোট), মোঃ নেছার উদ্দিন(২০০ ভোট) ও মোঃ সাইফুল ইসলাম (১৫১ভোট)। গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৬১১ জন।
১৯২৩ সনে স্থাপিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময উপস্থিত ছিলেন, প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আনিছুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ওবায়দুর রহমান খসরু, ফুলপুর থানার সাব ইন্সপেক্টর মো: আব্দুল খালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।