1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিক্ষকের অবহেলার অভিযোগে ছাড়পত্র চেয়ে অভিভাবকের আবেদন

রিপোর্টার

ধোবাউড়া প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর ছাড়পত্র দেওয়ার জন্য প্রধান শিক্ষক বরাবরে অভিভাবকের আবেদনপত্র প্রদান করা হয়েছে। জানা যায়, গত ৩০/০৮/২০২৩ ইং বুধবার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের গনিত বিষয়ের পরিক্ষা চলাকালীন সময়ে সহকারী শিক্ষক দ্বীপ ভাওয়াল দায়িত্বে থেকে অন্য সকল পরিক্ষার্থীকে প্রশ্নপত্র দিলেও চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী সোয়াইবকে পরিক্ষার হলে প্রশ্নপত্র না দিয়ে বেড়িয়ে পড়েন। এসময় শিক্ষার্থী পিছনে পিছনে গিয়ে বার বার বললেও গনিত পরিক্ষার প্রশ্নপত্র দেওয়া থেকে বিরত থাকেন তিনি। এরপর সময় চলে যাচ্ছে দেখে শিক্ষার্থী শ্রেনীকক্ষে এসে কাউকে কিছু না বলে পাশের এক বন্ধুর প্রশ্নপত্র দেখে পরিক্ষা দিয়ে বাড়িতে চলে যায়। এরপর বিষয়টি অভিভাবককে জানালে অভিভাবকের পক্ষ থেকে বিদ্যালয়ে গেলে ও প্রধান শিক্ষককে ঘটনাটি জানালে প্রধান শিক্ষকের কাছ থেকে কোন সদূত্তর না পেয়ে ০৩/০৯/২০২৩ ইং তারিখ রোজ রবিবার শিক্ষার্থীকে এই বিদ্যালয়ে আর পড়াবেনা জানিয়ে ছাড়পত্রের জন্য আবেদন করা হয়।

শিক্ষার্থী সোয়াইব বলে, ” আমি সবগুলো পরিক্ষা ভালোভাবে দিয়েছি। কিন্তু গনিত পরিক্ষার দিন সবাইকে প্রশ্ন দিলেও আমাকে প্রশ্ন দেওয়া হয়নি। আমি স্যারকে বললেও স্যার কোন কথা না বলে চলে যায়। আমি স্যারের পিছনে পিছনে গিয়েও প্রশ্ন পায়নি। সময় চলে যাচ্ছে দেখে বন্ধুর প্রশ্ন দেখে পরিক্ষা দিয়েছি। আমার পরিক্ষা বেশি ভালো হয়নি।”

শিক্ষার্থীর পাশে বসা আরেকজন শিক্ষার্থী জানায়, “সোয়াইব ও আমি এক প্রশ্ন দিয়ে পরিক্ষা দিয়েছি। তাকে স্যার প্রশ্ন দেইনি। প্রশ্ন না দিয়ে স্যার ক্লাস থেকে চলে গেছে।”

শিক্ষার্থীর দাদা হাসু মিয়া বলেন, ” সহকারী শিক্ষকের ভাইয়ের সাথে শিক্ষার্থীর বাবার একটি ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। সেই জের ধরেই আমার নাতীর সাথে এমন অমানবিক ব্যবহার করেছে। আমি এই শিক্ষকের বিচার দাবি করছি।”

শিক্ষার্থীর মাতা শিরিনা আক্তার বলেন, ” পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলের সঙ্গে এমন আচরণ করেছে। আমার ছেলে মানসিক ভাবে ভেঙে পড়েছে। এতে তার গনিত পরিক্ষা বেশি ভালো হয়নি। একজন শিক্ষার্থীর সাথে একজন শিক্ষক এমন আচরণ করতে পারে না। তাই আমার ছেলেকে এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ভর্তি করাবো। ”

এ বিষয়ে সরজমিন গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, “ঘটনাটি আমি শুনেছি, আমি বিষয়টি খতিয়ে দেখবো। এমন ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই দুঃখজনক। তবে আমরা শিক্ষার্থীকে ছাড়পত্র দিতে রাজি না। এই বিদ্যালয়েই থাকুক আমরা সকলেই চাই। ”

অভিযুক্ত শিক্ষক দ্বীপ ভাওয়াল বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। ঐ দিন আমি সকলকে প্রশ্নপত্র দিয়ে পরিক্ষার কক্ষ হতে চলে আসি। আমাদের সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। তাই এমন অভিযোগ করেছে। ”

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন বলেন, “এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ” বিষয়টি নিয়ে অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। “

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller