মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলী, সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শফিকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, উপজেলা যুবলীগ নেতা আক্তার মাসুদ, ছনধরার এরশাদ, ভাইকান্দির শাজাহান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগের আনিস, বাসার, সাখাওয়াত, ইমরান, রাসেল, রুহিত, সাহাবসহ নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, অভিভাবক বৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, শিক্ষক -শিক্ষিকা, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান।