1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.৭০, এখানেও এগিয়ে মেয়েরা

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ৮৫ হাজার ৮৭ পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৩৯ হাজার ৬৫৫ জন, ছাত্রী এক লাখ ৪৫ হাজার ৪৩২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ১২ হাজার ৯৬৪ জন।

এ বোর্ডে এবার জিপিএ- ৫ পেয়েছেন ছয় হাজার ২১৩ জন। মোট ৭১৬টি কেন্দ্রে নয় হাজার ৯২টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এ বোর্ডে ছাত্রদের পাসের হার ৭২ দশমিক ২৯ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ০২ শতাংশ।

প্রাপ্ত ফলে আরও দেখা যায়, এ বছর বরিশাল বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ, সর্বনিম্ন সিলেট বিভাগে ৭৬ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ নয় হাজার ৮০৩ জন। ছাত্রী সংখ্যা ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। অতীতে কখনও ছুটির দিনে (শুক্রবার) পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এবারই প্রথম ছুটির দিনে ফল প্রকাশ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller