1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি বাতিল

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এবার থাকছে না। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। আগামী রোববার থেকে যথারীতি ক্লাস হবে।

বুধবার বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাশেষে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগেভাগে শিক্ষাবর্ষের কাজ শেষ করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হবে। তাই গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই হিজরি নববর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বহাল থাকবে। আগামী ২৩ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller