1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

দরিদ্র পরিবারের সন্তানদের  শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গ্রামাউসের শিক্ষা বৃত্তি প্রদান

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ
গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) সৃষ্টির শুরু থেকেই দরিদ্র ভূমিহীন, ক্ষুদ্র কৃষক, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের  শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রামাউস এর সংগঠিত দরিদ্র উপকারভোগী, দরিদ্র এলাকাবাসী, আদিবাসী, বিভিন্ন নৃ-গোষ্টির সন্তানরা যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং অর্থের অভাবে  লেখাপড়া বন্ধ না হয়ে যায় সেই উদ্দেশ্য নিয়ে ২০১৬ ইং সাল থেকে গ্রামাউস শিক্ষাবৃত্তি নামক কার্যক্রমটি চালু করেছে।   পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে গ্রামাউস কর্তৃক পরিচালিত গ্রামাউস শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় মঙ্গলবার (১১ এপ্রিল) ২০২০ ও ২০২১ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৩ জন শিক্ষার্থীর মাঝে  জনপ্রতি ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় ।
গ্রামাউস এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর ময়মনসিংহ ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকার চেক তুলে দেন।
মঙ্গলবার ১৩ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে মোট ১,৫৬,০০০/- (এক লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকার চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে গ্রামাউস এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক জানান ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯০ জন শিক্ষার্থীর মাঝে ২০ লাখ ৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।  ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে আব্দুল খালেক আশা ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামাউস এর উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র হিসাব রক্ষক মোঃ অমিত হাসান এবং সিনিয়র পাবলিকেশন এ,আই.টি অফিসার মোঃ সাইফুল ইসলাম (রতন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller