মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে আকস্মিক ভাবে স্কুল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন, শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করেন, নিজে শিক্ষার্থীদের মূল্যায়ন করেন, ফলাবর্তন প্রদান করেন এবং সবশেষে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। শ্রেণী পাঠদান পর্যবেক্ষণের সময় তিনি শ্রেণিকক্ষে ঢুকে পরেন এবং পাঠদান সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে শুরু করেন আলোচনা। এক পর্যায়ে কয়েকটি বিষয়ের ক্লাস নেন তিনি। এতে হতবাক হয়ে যান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

