1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১৫ মার্চ

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ বার দেখেছে
  • ই-পেপার দেখুন

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ মার্চ। আবেদন চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। এ বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

রোববার (১২ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছুরা যে ইউনিটেই আবেদন করুন না কেন, যে শাখা থেকে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন—সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রাথমিক আবেদনে মনোনীত শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন যারা:

২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারগরী শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল, ‘এ’ লেভেল ও অন্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

আবেদনকারীর যোগ্যতা:

ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ এবং তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

প্রশ্নের ধরণ:

এমসিকিউ বা বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।

বিভাগ বণ্টন:

ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটে থাকছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ (বাণিজ্য) ইউনিটে থাকছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। এ ছাড়া ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।

ভর্তি পরীক্ষার সময়সূচি:

‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত। তিন ইউনিটের পরীক্ষায়ই সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller