1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ফুলপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা ক্লাস

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ বার দেখেছে
  • ই-পেপার দেখুন
মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বরণ ও শুভেচ্ছা ক্লাসের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানান আয়োজন করে। নতুনদের বরণ ও শুভেচ্ছা ক্লাস নিয়ে প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবের আমেজ। এ উপলক্ষে প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছিল বিভিন্ন ভাবে। নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস উপলক্ষে কেউ এসেছিল সেজেগুজে, কেউবা সাধারন সাজে। তবে মেতে উঠেছিল হাঁসি-আনন্দ, আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে উঠেছিল শিক্ষকরাও।
ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজ, বওলা ডিগ্রী কলেজ, কাইচাপুর ফাযিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস নিয়ে ব্যাপক আনন্দ উল্লাস। প্রথমেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন  শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য।
নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস উপলক্ষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করে উন্নত জীবন এবং ভবিষ্যত গড়তে সকল শিক্ষার্থীদেরকে আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller