বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানার প্রক্রিয়া দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
ওয়েবসাইট থেকে ফল জানবেন যেভাবে :
নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.
আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.
এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা রেজাল্টের ওয়েবসাইটে (http://www.
এসএমএসে ফল জানার উপায়:
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।