1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় পৌরসভা চ্যাম্পিয়ন

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার দেখেছে
  • ই-পেপার দেখুন

মোঃ খলিলুর রহমানঃ 

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় ফুলপুর পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হচ্ছে। তারই অংশ হিসেবে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ফুলপুর মিনি স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর সদর ইউনিয়ন ফাইনাল ফুটবল খেলায় ফুলপুর পৌরসভার মুখোমুখি হয়। খেলায় ফুলপুর সদর ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলপুর পৌরসভা।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।

এতে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ও ফুলপুর সদর ইউনিয়নের প্রশাসক কৃষিবিদ ফারুক আহম্মেদ, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদ হোসেন খান, ক্রীড়া উপ কমিটির সদস্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান, নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম সোহেল, জুয়েল হাসান, ইউপি সচিব আব্দুস সাত্তার, ছাত্র প্রতিনিধি রাহাতসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফুটবল দলের ম্যানেজার ও কোচ।

ফুটবল খেলা পরিচালনায় ছিলেন, রহম আলী শিকদার, সালেহ আহম্মদ ও শাব্বির আহম্মেদ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller