1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ফুলপুরে ধর্ষণের শিকার  ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী,  ধর্ষক গ্রেফতার

রিপোর্টার
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ফুলপুরে প্রকৃতির ডাকে সারা দিতে গেলে এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী জহিরুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত ধর্ষক জহিরুলকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কিসমত দেওলা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার কিসমত দেওলা গ্রামের আজহারুল ইসলামের ভাই ও ভাবী ঢাকায় কাজকর্ম করিয়া জীবিকা নির্বাহ করে এবং তাহারা মাঝে মধ্যে বাড়িতে আসে। ভাই-ভাবী ঢাকায় থাকার কারণে ভাতিজি (১২) তার দাদা-দাদীর কাছে থেকে নারিকেলী দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। গত শনিবার (৫ নভেম্বর) রাতে ঐ মাদ্রাসা ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশি ইদ্রিস আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫) ফাঁকা জায়গায় ঐ ছাত্রীকে পিছন থেকে ধরে মাটিতে ফেলে স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতা ছাত্রীর চাচা আজহারুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশি জহিরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৯(১) ধারায় ফুলপুর থানায় মামলা দায়ের করেন। ফুলপুর থানার মামলা নং ১৩, তারিখ- ০৭/১১/২২ ইং। মামলাটি তদন্তকালে তদন্তকারী অফিসার ফুলপুর থানার এসআই কবির আহমদ  এজাহারনামীয় একমাত্র আসামী ধর্ষক জহিরুল ইসলামকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করেছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহারনামীয় একমাত্র আসামীকে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller