নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ফুলপুরে ৮ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে ঘর জামাই লম্পট মমতাজ আলী (৫১) কে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকেই মমতাজ আলী গাঢাকা দিয়েছে। শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ফুলপুর উপজেলার ৮ বছরের শিশুটির মা-বাবার মাঝে বিচ্ছেদ হয়ে গেলে সে বালিয়া মধ্যপাড়ায় নানির বাড়িতে বসবাস করে। সেখান থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। এর মাঝে তার মায়েরও বিয়ে হয়ে যায়। এরপর থেকে মা-বাবা কেউ শিশুটির খোঁজখবর রাখেনা। একপর্যায়ে মাদ্রাসা ছেড়ে স্থানীয় একটি হোটেলে কাজ নেয় এতিম শিশুটি। এ সুযোগে পাশের বাড়ির মৃত হাছেন আলীর মেয়ের জামাই মমতাজ আলীর প্রায়ই নামাজের জন্য শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতেন। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারী) রাতে মমতাজ আলী শিশুটিকে নামাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। এসময় তাকে মামা আরিফুল ইসলাম ও নানি জিজ্ঞাসাবাদ করলে সে জানায় পাশের বাড়ির ঘর জামাই মমতাজ আলী তাকে জোর করে বলাৎকার করেছে। ঘটনা জানতে পেরে অসুস্থ শিশুটিকে ফুলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত লম্পট মমতাজ আলী গাঢাকা দিয়েছে। বর্তমানে তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মমতাজ আলীকে পায়নি পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনা সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামী গ্রেপ্তারে চেস্টা অব্যাহত আছে।