1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

তারাকান্দায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

রিপোর্টার

তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি মিড ডে মিল ও ঝরে পড়া রোধ নিশ্চিতকরণের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তৃতায় মা-কে শিশুর প্রথম শিক্ষক আখ্যা দিয়ে অপসংস্কৃতি থেকে নিজকে ও শিশুদের দূরে রেখে সন্তানদের প্রতি যত্নশীল হতে বলেন। একজন ভালো সন্তান এলাকার গর্ব আর দেশের সম্পদ। এসম্পদ রক্ষা করতে হলে সন্তানদের প্রতি নজর রাখতে হবে।
তিনি আরো বলেন, মেয়ে সন্তানদের অন্য দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই । তাদেরকে কোন অংশ থেকে বঞ্চিত করলে নিজেই বঞ্চিত হবেন। তিনি ছেলে মেয়ে দুজনের প্রতি সমান সুযোগ দেওয়ার জন্য উপস্থিত মা-দের প্রতি আহবান জানান। এছাড়াও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে জাতির পিতার আদর্শে সোনার মানুষ হিসেবে গড়ে উঠার জন্য সন্তানদের প্রতি মা ও শিক্ষকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, প্রাথমিক শিক্ষার প্রথম হাতিয়ার হলেন মা। একজন মা পারেন তার সন্তানকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে শিশুকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান প্রতিটি মায়ের কাছে আহবান জানিয়ে তিনি আরো বলেন- শিশুকে মানুষ করতে হলে মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তার পাশে বসে থাকতে হবে। তার খোঁজ খবর রাখতে হবে। তবেই সে মানুষের মতো মানুষ হবে। তিনি আরো বলেন, মা জ্ঞানী হলে তার সন্তানও জ্ঞানী হবেই। একজন শিক্ষার্থী প্রতিদিন স্কুলে আসলে তার মেধাশক্তি বৃদ্ধি পাবেই। সন্তানকে অবশ্যই প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে হবে। সমাবেশে স্কুল শিক্ষার্থীদের মায়েরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক রেজাউল কবির ও সাংগঠনিক সম্পাদক মোখছেদুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller