মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার প্রকাশিত এসএসসি পরিক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন শিক্ষার্থী। এর মাঝে সাধারন শাখায ২১০ জন ও ভোকেশনাল শাখায় ৩৮ জন।
ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১১২জন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, ঠাকুরবাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ২জন, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ ৩১ জন, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ০৩ জন, বওলা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, বালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, হাটপাগলা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, বাশাটী উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, মেরীগাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, বিলাসহাটি তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, ছনধরা হাজী আঃ মজিদ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, রূপসী উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, মিচকিপাড়া নৌজোয়ান উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, শালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ০১ জন, পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন ও গ্রামাউস মডেল একাডেমি থেকে ০৯ জন সাধারন শাখায় এবং ভোকেশনাল শাখায় ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, ঠাকুরবাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ১ জন, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ ৩ জন, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ০২ জন ও সূচনা কারিগরি বিদ্যালয় থেকে ০১ জন জিপিএ-৫ পেয়েছে বলে উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর জানান।
ফুলপুর উপজেলায় এবার ৩০ টি স্কুল থেকে এসএসসি পরিক্ষায় মোট ২৬৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২১৬৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮১.০৩%। ভোকেশনাল শাখায় ৬ টি স্কুল থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৬৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৪.৩%।
ফুলপুর উপজেলায় দাখিল পরীক্ষায় চরগেয়াডাংগা ফাজিল মাদরাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
দাখিল পরীক্ষায় ফুলপুর উপজেলার ২০ টি মাদ্রাসা থেকে ৬২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩৬৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৯.৩%।