1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ফুলপুরে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ১৪ মিটার উদ্ধার

রিপোর্টার
মোঃ খলিলুর রহমান,ফুলপুরঃ
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান পরিচালনা করে ১৪ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের দেলবার ফকিরের ছেলে মো. বাকিরুল ইসলাম @ রাকিব (২৮) ও নরসিংদী জেলার মনোহরদী থানার কাহেতের গাও গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. নবী হোসেন @ নবীন (৩০)।
রবিবার (২৮ মে) বেলা ২ টায় ফুলপুর থানা হল রোমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত শনিবার (২৭ মে) তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গাজীপুর জিএমপি গাছা থানাধীন কলমেশ্বর সাকিনস্থ জনৈক ভুয়েল মিয়ার ভাড়াকৃত বাসা হইতে বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্যকে  গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলপুর থানা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি হইতে বিভিন্ন গ্রাহকগণ বিভিন্ন প্রকার বৈদুতিক মিটার ভাড়া প্রদান পূর্বক ব্যবহার করিয়া থাকেন। উক্ত মিটারগুলো ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, ফুলপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ মজিবর রহমান (৪২) রক্ষণাবেক্ষণ ও তদারকি করিয়া থাকেন। নিয়মিত তদারকি কালে মে জানতে পারে ফুলপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক নলচাপড়া গ্রামের মোক্তার উদ্দিন খানের মাইশাকান্দা বাজারে অবস্থিত রাইছ মিল হইতে ২৭ এপ্রিল বৈদ্যুতিক মিটার অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করিয়া নিয়া গিয়াছে। এছাড়াও পরবর্তীতে আরও জানতে পারেন উক্ত তারিখের পর হতে ১৯ মে তারিখ পর্যন্ত আরও ১১জন  গ্রাহকের মিটার চুরি হয়েছে। মিটার চুরি করিয়া নিয়া যাওয়ার সময় সকল মিটারের স্থলে পলিথিনে মোড়ানো একটি মোবাইল নম্বরসহ চিরকুট রেখে যাচ্ছে। উক্ত নম্বরের ফোন করিলে মিটার ফেরত দেওয়া বাবদ ১০ হাজার টাকা দাবী করে। অজ্ঞাতনামা চোরদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করিয়া চোরদের দাবীকৃত টাকার মধ্যে ৮ হাজার করিয়া ১৬ হাজার টাকা বিভিন্ন নগদ একাউন্টে প্রদান করিলে অজ্ঞাতনামা চোরগণ বিভিন্ন কৌশলে ২ জনের মিটার ফেরত প্রদান করিয়াছে।
ফুলপুর থানার ওসি আরও জানান, এ ব্যাপারে ফুলপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ মজিবর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী অফিসার এসআই মোফাখখির উদ্দিন তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে  গাজীপুর জিএমপি গাছা থানাধীন কলমেশ্বর সাকিনস্থ জনৈক ভুয়েল মিয়ার ভাড়াকৃত বাসা হইতে শনিবার (২৭ মে) মিটার চোর চক্রের সদস্য মো. বাকিরুল ইসলাম @ রাকিব ও মো. নবী হোসেন @ নবীনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সাথে নিয়ে ফুলপুর থানা এলাকায় অভিযান পারিচালনা করিয়া ১৪টি বৈদ্যুতিক মিটার(সর্ব মোট মূল্য অনুমান ২,৫৯,০০০/- টাকা) উদ্ধার করেন। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের পুলিশ  রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এসআই মোফাখখির উদ্দিন, এসআই সুমন মিয়া, এসআই জাহিদ হাসান সহ অন্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য যে, আসামী মো. বাকিরুল ইসলাম @ রাকিব এর বিরুদ্ধে (১) সিরাজগঞ্জ এর রায়গঞ্জ থানার এফআইআর নং-১১, তারিখ- ১২ জানুয়ারি, ২০২৩, জি আর নং-১১, তারিখ- ১২ জানুয়ারি, ২০২৩, সময়- ২০.১০ ঘটিকা ধারা- ৪৫৭ 1/02/20 The Penal Code, 1860 (২) সিরাজগঞ্জ এর রায়গঞ্জ থানার এফআইআর নং-১৬/১৬, তারিখ- ২৯ জানুয়ারি, ২০২২: জিআর নং-, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২২ সময়- ২১.৩০ ঘটিকা ধারা- ৩৭৯/৩৮৫ পেনাল কোড- ১৮৬০, (৩) সিরাজগঞ্জ এর কাজিপুর থানার এফআইআর নং-১৫/১৫, তারিখ- ২৯ জানুয়ারি, ২০২২, জিআর নং-১৫, তারিখ- ২৯ জানুয়ারি, ২০२ সময়- 20.0 ঘটিকা। ধারা- ৩৭৯/৩৮৫/৩৮৬ পেনাল কোড-১৮৬০,
 (৪) টাঙ্গাইল এর মির্জাপুর থানার এফআইআর নং-১৯/২২৯, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২১, জিআর নং-২২/২১, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২১; সময়- ২০.১০ ধারা- ৩৭৯/৩৮৫/৩৮৬/১০৯ পেনাল কোড-১৮৬০: রহিয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller