1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

নিজে কাদলেন,কাঁদালেন ভোটারদের ঘোষণা দিলেন মডেল ইউনিয়ন গড়ার।

রিপোর্টার

এস,এম রাসেলঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে নির্বাচনি সভায় আনারস প্রতিকের প্রার্থী আলী আহমেদ মিয়াজী,নিজে কেদেছেন, কাঁদিয়েছেন নিজ গ্রামের ভোটারদেরকে। একই সময় নির্বাচিত হয়ে নিজ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। আজ রাত ১২টায় অত্র ইউনিয়ন নির্বাচনের সব ধরনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে। সেষ দিনে জমে উঠেছে প্রচারণা,আজ বিকাল তিনটায় বাঁশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনারস প্রতিকের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আনারস প্রতিকের প্রার্থী হাজী আলী আহমেদ মিয়াজী নিজ গ্রামের ভোটারদের কাছে কেদে কেদে ভোট চান। তাহার কান্না দেখে উপস্থিত ভোটারদেরকে ও কাদতে দেখা যায়। আলী আহমেদ মিয়াজী ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে নির্বাচিত করুন। আমি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তাহার কান্নাজ্বরিত বক্তব্য শুনে গ্রামের লোকজন আনারস আনারস স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। পরে স্থানীয় যুবকরা আনারস প্রতিকের একটি মিছির বের করে। মিছিলটি বাঁশরা গ্রাম থেকে বাঁশরা বাজারে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller