ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার (২১ এপ্রিল) সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এসময় তিনি আকস্মিক ভাবে কেন্দ্রের পাশেই একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েন। সেখানে গিয়ে হঠাৎ শ্রেণীকক্ষে প্রবেশ করে পাঠদান সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে শুরু করেন আলোচনা। এক পর্যায়ে কয়েকটি বিষয়ের ক্লাস নেন তিনি এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে কিছুটা সময়। এতে হতবাক হয়ে যান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।