1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ফুলপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাতপাখার প্রার্থী গোলাম মাওলা

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার দেখেছে
  • ই-পেপার দেখুন

মোঃ খলিলুর রহমানঃ 

ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূইয়া। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে ফুলপুরে হাসপাতাল রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূইয়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মুফতী গোলাম মাওলা ভূঁইয়া বলেন, এর আগেও দুটি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে আমি নির্বাচন করেছি। তখন আমি নবীন ছিলাম, আমার পরিচিতিও কম ছিল। এখন আমাকে কেউ চিনে না এমন নেই। তিনি তার গ্রামের বাড়ির পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে বলেন, এবারও যারা নির্বাচনে অংশ নিয়েছেন কারো চেয়ে শিক্ষাগত যোগ্যতা বা ক্লিন ইমেজের দিক থেকে আমি কম নই। আল্লাহর রহমতে এমন কোন ত্রুটি বা দোষের সাথে জড়িত নই, যে কারণে আমাকে ভোট দেওয়া যাবে না। এর আগে পীর সাহেব চরমোনাই কেন ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমঝোতা থেকে বের হয়ে আসলেন তিনি এর ব্যাখ্যা প্রদান করেন এবং গর্ব করে বলেন, বাংলাদেশে একমাত্র ইসলামী দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ই আছে, যারা শুধুই বাংলাদেশে ইসলাম কায়েম বা শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন করছে।
মুফতী গোলাম মাওলা ভূঁইয়া বলেন, সাংবাদিক ভাইয়েরা ইতোপূর্বেও আমাকে নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রচার করেছেন। আশা করি আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বেশ কয়েকজন বক্তব্য দেন। সিনিয়র সাংবাদিক নুরুল আমিন বলেন, আমরা বিগত দিনে যেভাবে একজন প্রার্থী হিসেবে আপনাকে মূল্যায়ন করে নিউজ করেছি আগামী দিনেও এর ব্যত্যয় ঘটবে না।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল একেএম জালাল উদ্দিন, সহ-সভাপতি গোলাম শফি ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সাকিবুল হাসান মুজাহিদ, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হুদা, সহ-সভাপতি জুনাঈদ আহমেদ ফুলপুরী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আনসারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুস্তাক্বীম আল মান্নান, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ আনন্দসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller