মোঃ খলিলুর রহমানঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশের ন্যায় ফুলপুরেও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হচ্ছে। তারই অংশ হিসেবে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মিনি স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪ টায় ফুলপুর মিনি স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ফুলপুর ইউনিয়ন ও পয়ারী ইউনিয়ন মুখোমুখি হয়। পয়ারী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ফুলপুর ইউনিয়ন ফুটবল একাদশের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় নির্ধারিত সময় গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে পয়ারী ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে ফুলপুর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী ফুলপুর ইউনিয়ন ফুটবল একাদশ প্রথম সেমিফাইনালে বিজয়ী ফুলপুর পৌরসভা একাদশের সাথে ফাইনাল খেলায় মুখোমুখি হবে।

পয়ারী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ফুলপুর ইউনিয়ন ফুটবল একাদশের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ক্রীড়া উপ কমিটির সদস্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান, নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম সোহেল, জুয়েল হাসান, ইউপি সচিব আব্দুস সাত্তার, ছাত্রদল নেতা একেএম আরিফুল হক, ছাত্র প্রতিনিধি রাহাতসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনায় ছিলেন, শাব্বির আহম্মেদ, রহম আলী শিকদার ও সালেহ আহম্মদ।
