1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর  বিজয়ী

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার দেখেছে
  • ই-পেপার দেখুন

মোঃ খলিলুর রহমানঃ 

ময়মনসিংহের ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফুটবল প্রতিযোগিতায় প্রথম খেলায়  বালিয়া ইউনিয়নকে হারিয়ে ভাইটকান্দি ইউনিয়ন ও দ্বিতীয় খেলায় রামভদ্রপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফুলপুর ইউনিয়ন বিজয়ী হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হচ্ছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ৪৭ দিনের কর্মসূচির মাঝে ১১ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিন এথলেটিক্স প্রতিযোগিতা হয়েছে। এ উপলক্ষে কয়েকটি গ্রুপে বালক এবং বালিকাদের ১০০/২০০ মিটার দৌড়, পুরুষের ১৫শ মিটার দৌড় এবং লং জাম্প এবং হাই জাম্প অনুষ্ঠিত হয়। ৬ জানুয়ারী কাবাডি প্রতিযোগিতা এবং ৭ জানুয়ারি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ছিলো ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ফুটবল প্রতিযোগিতায় প্রথম দিন ট্রাইব্রেকারে রহিমগঞ্জ ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে রূপসী ইউনিয়ন বিজয়ী হয়।
ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রথম খেলায় বালিয়া ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ভাইটকান্দি ইউনিয়ন ও বিকাল ৩ টায় দ্বিতীয় খেলায় রামভদ্রপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফুলপুর ইউনিয়ন বিজয়ী হয়েছে।


বৃহস্পতিবারের ফুটবল খেলায উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও তারুণ্যের উৎসব উদযাপন ক্রীড়া উপ-কমিটির আহবায়ক মেহেদী হাসান ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আল আমিন, ক্রীড়া উপ কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মাজহারুল ইসলাম সোহেল, রাহুলসহ ইউপি সচিব, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ক্রীড়া উপ কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।
ফুলপুর ইউনিয়ন বনাম রামভদ্রপুর ইউনিয়ন ও বালিয়া ইউনিয়ন বনাম ভাইটকান্দি ইউনিয়নের ফুটবল খেলা পরিচালনায় ছিলেন, রহম আলী শিকদার, সালেহ আহমেদ,  শিব্বির আহমেদ, নজরুল ইসলাম ও এবিএম মাজহারুল হান্নান।


তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত খেলাধুলাসহ সকল কর্মসূচিতে উপস্থিত থেকে সফল করার জন্য আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller