মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ৪৭ দিনের কর্মসূচির মাঝে ১১ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) ফুলপুর মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ক্রীড়া উপ কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মাজহারুল ইসলাম সোহেল, সালেহ আহম্মদ, এবিএম মাজহারুল হান্নান, রাহুল, জুয়েল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ক্রীড়া উপ কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।

উপজেলা প্রশাসন আয়োজিত ১১ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের পর প্রথম দিন এথলেটিক্স প্রতিযোগিতা হয়েছে। এ উপলক্ষে কয়েকটি গ্রুপে বালক এবং বালিকাদের ১০০/২০০ মিটার দৌড়, পুরুষের ১৫শ মিটার দৌড় এবং লং জাম্প এবং হাই জাম্প অনুষ্ঠিত হয়।
৫ জানুয়ারি সোমবার ফুলপুর মিনি স্টেডিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে কাবাডি প্রতিযোগিতা। ৬ জানুয়ারি বিকাল ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ৮ থেকে ১২ জানুয়ারি দুপুর ১২ টায় ফুলপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা, ১৩ ও ১৪ জানুয়ারি বেলা ১২ টায় ফুলপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ক্রিকেট প্রতিযোগিতা। ১৫ তারিখ হবে কাবাডি ও ফুটবলের ফাইনাল খেলা।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ফুলপুরের আয়োজনে ৫ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ১১ দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হবে তারুণ্যের উৎসব ২০২৫।
১১ দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলাসহ সকল কর্মসূচীতে অংশগ্রহন করে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সকল কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।