1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ফুলপুরে শম্ভুগঞ্জ অন্বেষা ক্লাবকে হারিয়ে  পীপলস ক্লাব  বিজয়ী 

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার দেখেছে
  • ই-পেপার দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ফুলপুরে সোমবার বিকালে উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ের পাশে খড়িয়া নদী সংলগ্ন খেলার মাঠে অত্যন্ত জমজমাট ও প্রাণবন্তকর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল খেলায় ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের অন্বেষা ক্লাব ও ফুলপুরের পীপলস ক্লাব অংশ গ্রহণ করে।

এতে শম্ভুগঞ্জের অন্বেষা ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে ফুলপুরের পিপলস ক্লাব বিজয়ী হয়েছে। পরে বিজয়ী দলকে উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্যে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, রূপসী ইউপি চেয়ারম্যান সুলতান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মিরাশ উদ্দিন, মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller