1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা।

রিপোর্টার
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার  (২১ মার্চ) জেলা পুলিশ লাইন্স মাঠে “ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২৩”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
 উত্তেজনাকর এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম।
মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ; আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ; মোঃ নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর; মোঃ কামরুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, শেরপুর; মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোনা এবং এ. এ. এম হুমায়ুন কবীর, পিপিএম, পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন।
এছাড়াও, ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 উপস্থিতিগণ ময়মনসিংহ জেলা পুলিশ ফুটবল দল বনাম নেত্রকোনা জেলা পুলিশ ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলা উপভোগ করেন। চরম উত্তেজনাকর এই খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় এবং রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে ডিআইজি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য যে গত ১৭ মার্চ তারিখে ময়মনসিংহ ও জামালপুর জেলার খেলার মাধ্যমে এই টুর্নামেন্ট আরম্ভ হয়। টুর্নামেন্টে ময়মনসিংহ জেলা পুলিশ ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করল। এই অর্জন আমাদের মনোবল, আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা অনেকাংশে বৃদ্ধি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller