অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রাণিসম্পদ দপ্তর, খুলনার বিভাগীয় পরিচালক ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএলএস পরিচালক (বাজেট) ড. মো. আবু সুফিয়ান, ডিএলএস পরিচালক (উৎপাদন) ড. এবিএম খালেকুজ্জামান।কর্মশালায় ‘এলডিডিপি এবং বাংলাদেশে প্রাণিসম্পদ খাত’ ‘প্রাণিসম্পদ খাত, সমস্যা ও সম্ভাবনা : গণমাধ্যমের ভূমিকা’ ‘এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ন বিষয়সমূহ’শীর্ষক গবেষনা প্রবন্ধ উপস্থাপন করা হয়। তথ্য উপাত্ত উপস্থাপন করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী, পরিপ্রেক্ষিত এর নির্বাহী পরিচালক সাংবাদিক সৈয়দ বোরহান কবীর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান।