1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নয়াপল্টন থেকে বিএনপি নেতা  রিজভী, এ্যানি ও শিমুল আটক

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩ জন কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

এরা হলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তবে বিএনপির পক্ষ থেকে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক হওয়ার দাবি করা হয়।
১০ ডিসেম্বরের গণসমাবেশ উপলক্ষে বুধবার সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এক পর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়।

অপরদিকে, সকালে থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller