1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রহিমগঞ্জকে হারিয়ে রুপসী বিজয়ী

রিপোর্টার

মোঃ খলিলুর রহমানঃ 

ময়মনসিংহের ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বুধবার ফুটবল প্রতিযোগিতায়  রহিমগঞ্জ ইউনিয়নকে ট্রাইব্রেকারে হারিয়ে রূপসী ইউনিয়ন বিজয়ী হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হচ্ছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ৪৭ দিনের কর্মসূচির মাঝে ১১ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিন এথলেটিক্স প্রতিযোগিতা হয়েছে। এ উপলক্ষে কয়েকটি গ্রুপে বালক এবং বালিকাদের ১০০/২০০ মিটার দৌড়, পুরুষের ১৫শ মিটার দৌড় এবং লং জাম্প এবং হাই জাম্প অনুষ্ঠিত হয়। ৬ জানুয়ারী কাবাডি প্রতিযোগিতা এবং ৭ জানুয়ারি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ছিলো ফুটবল প্রতিযোগিতার গ্রুপ-এ এর প্রথম খেলা প্রথম খেলায় ফুলপুর মিনি স্টেডিয়ামে বিকাল ৩ টায় রূপসী ইউনিয়ন ও রহিমগঞ্জ ইউনিয়ন মুখোমুখি হয়। নির্ধারীত সময়ে কোন দলই গোল করতে না পারায় অবশেষে ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে রহিমগঞ্জ ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে রূপসী ইউনিয়ন বিজয়ী হয়।

রূপসী ইউনিয়ন বনাম রহিমগঞ্জ ইউনিয়নের ফুটবল খেলায উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া উপ-কমিটির আহবায়ক মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ক্রীড়া উপ কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মাজহারুল ইসলাম সোহেল, রাহুল,  জুয়েল হাসানসহ ইউপি সচিব, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ক্রীড়া উপ কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।

রূপসী ইউনিয়ন বনাম রহিমগঞ্জ ইউনিয়নের ফুটবল খেলা পরিচালনায় ছিলেন, রহম আলী শিকদার, সালেহ আহমেদ,  শিবির আহমেদ, নজরুল ইসলাম ও এবিএম মাজহারুল হান্নান।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত খেলাধুলাসহ সকল কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller