মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই ফাইনাল খেলায় গ্রীণ চেঞ্জার এলিভেন ও ড্রীমার্স এলিভেন মুখোমুখি হয়। খেলায় ড্রীমার্স এলিভেনকে ৫-১ গোলে পরাজিত করে গ্রীণ চেঞ্জার এলিভেন চ্যম্পিয়ন হয়।
ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম তালুকদার।
সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল হকের সভাপতিত্বে এবং হাসানুজ্জামান মুক্তা ও মেহেদী হাসান মাহফুজের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আলম খান, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ হাসিবুল হক মিলন, সিংহেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রবিন, বিএনপি নেতা আলহাজ্ব সুলতান মাহমুদ, ডাঃ মোছলেম উদ্দিন, জয়নাল মেম্বার, দেলোয়ার হোসেন, সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। আয়োজক কমিটিতে ছিলেন মেহেদী, হিমন, নয়ন, উজ্জ্বল, আমিরুল, মোবারক, লাদেন, বাবুল, রাজীব প্রমুখ।