1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ঈদের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যস্ততম নগর জীবনে মানুষ একটু ছুটি পেলে ঘুরতে বেরিয়ে জীবনের একঘেয়েমি দূর করে থাকেন। আর ছুটি যদি হয় ঈদের, তাহলে আনন্দ বহুগুন বেড়ে যায়। ঈদের রাজধানীর রাস্তাঘাট থাকে একেবারেই ফাঁকা। ফলে মানুষ ঈদের দিন বিকালে একটু ঘুরতে বের হয় নগরীর বিভিন্ন জায়গায়। ঈদের দিন থেকে টানা তিন দিন রাজধানী ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচেপড়া ভিড়। শনিবার বিকালে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ এসেছেন শিশুপার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে।

ঢাকা শহরে বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিরপুরের চিড়িয়াখানা, বোট্যানিক্যাল গার্ডেন, শ্যামলী শিশু মেলা, বিজয় সরণীতে বঙ্গবন্ধু নভো থিয়োটার, পুরান ঢাকার লালবাগের কেল্লা, সদরঘাটের আহসান মঞ্জিল, ধানমন্ডি লেক, সংসদ ভবন চত্বর, চন্দ্রিমা উদ্যান, বিমানবাহিনী জাদুঘর ইত্যাদি।

আজ ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচপড়া ভিড়। সরকারি-বেসরকারি বিভিন্ন বিনোদন কেন্দ্র ছাড়াও খোলা জায়গা, মাঠ, পার্ক, লেক হয়ে উঠেছে লোকে লোকারণ্য। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আফতাব নগর, হাতিরঝিল, মিরপুরের ঢাকা চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের মতো এলাকায় ভিড় জমান অগণিত বিনোদনপ্রেমী মানুষ। অনেকে পরিবারের সবাই মিলে, আবার অনেকে বন্ধুবান্ধব নিয়ে দিনভর মেতেছেন আডডা গল্পগুজবে।

ঈদের দিন শনিবার বিকালে ঘুরতে বেরুনো একজন ঢাকা টাইমসকে জানান, ঢাকার শ্যামলী এলাকায় ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে (সাবেক শিশুমেলা) গিয়ে দেখা যায়, শত শত শিশু, কিশোর-কিশোরী সেখানকার বিভিন্ন রাইডে চড়ছে। মেরি গো রাউন্ড, চুকচুক ট্রেন, ওয়ান্ডার হুইল, হানিসুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, বাম্পার কার, টুইস্ট, স্পেস শ্যাটল, মিনি রোলার কোস্টারের মতো রাইডগুলোতে চড়ে উচ্ছ্বসিত দেখা যায় তাদের।

ঈদের ছুটির কারণে রাজধানীর রাস্তাঘাটও আজ বেশ ফাঁকা। তবে তুলনামূলক বেশি দর্শনার্থীর সমাগম ঘটে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে।

আজ বিকালে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, শত শত দর্শনার্থী সেখানে প্রবেশ করছেন। চিড়িয়াখানায় শিশু-কিশোর দর্শনার্থীদের উপস্থিতিই বেশি দেখা যায়। অনেক অভিভাবক তাদের শিশুদের নিয়ে ঘুরতে আসেন সেখানে।

শাহবাগ শিশুপার্কে সংস্কার কাজ চলায় তা বন্ধ অনেক দিন ধরে। কিন্তু দূর দূরান্ত থেকে আসা অনেকেই শিশুদের নিয়ে গিয়ে ফিরে এসেছেন। সেখানে আগতরা এসে জানান, সংস্কার কাজের বিষয়টি তারা জানতেন না। শিশুপার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ শোনার পর অভিভাবকরা সন্তানদের সান্ত্বনা দিতে অদূরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিয়ে যান। শহীদ সোহরাওয়ার্দী স্বাধীনতা জাদুঘরে নিয়ে যান। সেখানেও একই চিত্র। ছুটি। শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের খোলা মাঠই পরিণত হয় শিশুদের বিনোদন কেন্দ্রে।

শনিবার বিকালে হাতিরঝিলে গিয়ে দেখা যায়, ঈদে রাজধানীতে থেকে যাওয়াদের একটা অংশ হাতিরঝিলে ছুটে এসেছেন। হাতিরঝিলের চারপাশজুড়েই রয়েছে ঘুরতে আসা মানুষের উপচেপড়া ভিড়। শিশু, তরুণ-তরুণী, মধ্য বয়স্ক ও বৃদ্ধ সব বয়সী মানুষেরই দেখা মেলে সেখানে। এমন মনোরম পরিবেশে কেউ ঘুরে বেড়ান, আবার অনেকে বসে প্রিয়জনের সঙ্গে সময় কাটান। অনেকে ছোট বোটে করে হাতিরঝিলের পানিতে ঘুরে বেড়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller