মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপজেলক পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে ফুলপুর মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফুলপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় (বালক) বাঘেধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চক ঢাকিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয মুখোমুখি হয়। চক ঢাকিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে বাঘেধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে উপজেলা পর্যায়ে (বালিকা) রহিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে বাশাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
ফুলপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধন করেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা’র সভাপতিত্বে খেলায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহনেয়াজ বেগম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
খেলা পরিচালনায় ছিলেন, নজরুল ইসলাম, জুয়েল হাসান, রাহুল, সালেহ আহম্মদ, শিব্বির আহমদ, উজ্জল সরকার।