1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রিপোর্টার

মোঃ খলিলুর রহমানঃ 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার সবসময় বাক-স্বাধীনতায় বিশ্বাসী। গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিকদের অবদানকে সরকার শ্রদ্ধাভরে স্মরণ করে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ভুল করলে সাংবাদিকরা তা ধরিয়ে দেবেন। তবে কোনোভাবেই যেন মিথ্যা অপপ্রচার না হয়। আমরা চাই আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন। সত্য তুলে ধরাই হোক আপনাদের মূল লক্ষ্য।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং এতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণমাধ্যম যদি সঠিক তথ্য জনগণের সামনে তুলে না ধরত, তাহলে গণতন্ত্র ফিরে পাওয়া কঠিন হতো।’
তিনি বলেন, ‘গণমাধ্যমের বিকাশে সাংবাদিকদের বিদ্যমান সমস্যার সমাধান জরুরি। সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারেন। সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না।’
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে গণমাধ্যমের অনেকেই সত্য-মিথ্যা মিশিয়ে সংবাদ পরিবেশন করেছে। গুম, হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো যথাযথভাবে প্রকাশ পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।’
তিনি বলেন, ‘সাংবাদিকরা কখনো ভিক্ষুক হবে না। বৈধ সাংবাদিকদের চাকরি নিশ্চিত করা প্রয়োজন। শেখ হাসিনার সময়ে ৬৮ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং হাজার হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। আমি সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করছি।’
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীসহ ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller