মোঃ খলিলুর রহমানঃ
বিএনপির চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের ফুলপুরে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের জামিয়াতুল সুন্নাহ কওমী মাদরাসা এবং ছনধরা ছালেহিয়া ছামাদিয়া ক্বেরাতিয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় রবিবার (৩০ নভেম্বর) বাদ আছর ও হিলফুল ফুজুল এতিমখানায় বাদ এশা এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের জামিয়াতুল সুন্নাহ কওমী মাদরাসা ও ছনধরা ছালেহিয়া ছামাদিয়া ক্বেরাতিয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় রবিবার বাদ আছর এবং হিলফুল ফুজুল এতিমখানায় বাদ এশা উপজেলা ও ছনধরা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ একে,এম, খালেদ মোশাররফ সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মফিজুল ইসলাম, ছনধরা ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল হাসান, ভাইটকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছনধরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সহ-সভাপতি আজাহার মাস্টার, আজাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন যুবদল নেতা আনারুল, সুজন, ছনধরা ইউনিয়ন বিএনপির নেতা আলাল উদ্দিন, আবু হানিফা, সাইফুল ইসলাম আনোয়ারুল হক লিখন মেম্বার, এমদাদুল হক, আবু রায়হান, মোকসেদুল হক, আব্দুল কাদের, সারোয়ার হোসেন আনিছ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম আকাশ। জামিয়াতুল সুন্নাহ কওমী মাদরাসায় দোয়া পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ রাসেল আহম্মেদ এবং ছনধরা ছালেহিয়া ছামাদিয়া ক্বেরাতিয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ আব্দুল্লাহ আল মিজান (মনির) এবং হিলফুল ফুজুল এতিমখানায় দোয়া পরিচালনা করেন মুহতামিম হাফেজ আল আমিন।