1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে–মামুনুল হক

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ 
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে।
গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একইসঙ্গে স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ।’
শনিবার (১ নভেম্বর) ) বিকালে ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর ও তারাকান্দা উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।
মামুনুল হক বলেছেন, বৈষম্যহীন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। যেখানে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য একই ব্যবস্থা। জুলাই বিপ্লব ইসলামি বিপ্লবের পূর্বাভাস ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ। চব্বিশের জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় নাই। ভারতের আধিপত্যের কেনা গোলাম ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করা হয়েছে।
মামুনুল হক বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্র শাসনব্যবস্থা নেই। শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূলভিত্তি। যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিশ ফুলপুর শাখার  সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ -২( ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসমাবেশে প্রধান অতিথি মাওলানা মামুনুল হক ময়মনসিংহ -২( ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ হাতে রিক্সা প্রতিক উঠিয়ে দিয়ে তাকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller