মোঃ খলিলুর রহমানঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গণমিছিলটি ফুলপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেলার মাঠে গিয়ে শেষ হয়।

গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের মনোনয়ন প্রাত্যাশী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
দেখা গেছে,দুপুর থেকে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা ফুলপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণ সমাবেশস্থলে জড়ো হতে থাকে। সেখানে একপর্যায়ে জনশ্রুতে পরিণত হয়ে উঠে। মিছিলপূর্ব সমাবেশে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের মনোনয়ন প্রাত্যাশী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।