মোঃ খলিলুর রহমানঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দারুয়াবাড়ি গ্রামে উঠান বৈঠক অনুষ্টিত হয়। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
ফুলপুর উপজেলা বিএনপির সদস্য আলী আকবরের সভাপতিত্বে ও ভাইটকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী আজগরের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহবায়ক কুদরত আলী, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক ফিরুজ আহমেদ পলাশ, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক একেএম সুজাউদ্দিন সুজাসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।