1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ফুলপুরে বিতর্কিত কর্মকান্ডের জন্য মফিজুলকে বিএনপির থেকে অব্যাহতি

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ 
ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মফিজুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠন বিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে দলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বুধবার (১৩ আগস্ট) ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির কথা জানানো হয়।
উল্লেখ্য, রেজাউল করিম ও সাকিব নামে দুজন টাইলস মিস্ত্রিকে জিম্মি করে মুক্তিপন আদায়ের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সোমবার দিবাগত রাতে পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে বিএনপি নেতা মোঃ মফিজুল ইসলামসহ ৫ জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেন। সেই সাথে জিম্মি রেজাউল করিম ও সাকিব নামে দুজন টাইলস মিস্ত্রিকে উদ্ধার করেন। এ ব্যাপারে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller